গাবতলীতে সমাজসেবক ছোটন প্রদত্ত বস্ত্র বিতরণ
বগুড়া থেকে, আল আমিন মন্ডলঃ
দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামেলী মুভমেন্ট সেন্টার বাংলাদেশের পরিচালক সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন প্রদত্ত শুক্রবার বগুড়া গাবতলীর পীরগাছাবন্দরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. তৌহিদুল আলম চৌধুরী সনি প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন। সোনারায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সমাজসেবক আবু আছাদ। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, আব্দুল খালেক, আতাউর রহমান, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক হুমায়ন কবীর, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, আমজাদ হোসেন, সমাজসেবক ইসমাইল হোসেন পাতা, এমদাদুল হক, জফরুল, সাবলু মিয়া, সাজু মিয়া, আবু তৌফিক হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ড. তৌহিদুল আলম চৌধুরী সনি সমাজসেবক মাহবুবর রহমান ছোটনের নানা মূখী সমাজসেবামূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ছোটন ও তাঁর পরিবারের অবদান গাবতলী উপজেলা’সহ বিভিন্ন এলাকায় রয়েছে। তাঁদের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব-দুঃখী মানুষের কোন কষ্ট থাকতো না।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-১০-২০১৬ইং/ অর্থ