মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খাদিজার হাতে আর একটি অস্ত্রোপচার হতে পারে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ

 

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসের হাতে একটি অস্ত্রোপচার হতে পারে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আগামী সোমবার খাদিজার হাতে একটি অস্ত্রোপচার করা হবে।‘নাজিম উদ্দিন বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাত ঠেকাতে গিয়ে নার্গিস তার হাতের মাসল চেইনে আঘাত পান। সেখানকার অনেকটাই কেটে গেছে। সুস্থতার জন্য অস্ত্রোপচার করতেই হবে।‘ তবে অস্ত্রোপচারের জন্য আবারো তাকে লাইফ সাপোর্ট দিতে হবে। ব্যাপারটি নিয়ে নার্গিসের স্বজনরা বেশ উদ্বিগ্ন।

নার্গিসের মামা আব্দুল বাসেত জানান, ‘অপারেশন করতে হলে যেহেতু আবারো লাইফ সাপোর্টের প্রয়োজন হবে তাই আমরা কিছুটা শঙ্কিত।‘ এদিকে ডাক্তাররা বলছেন, অপারেশনের আগে খাদিজাকে পুরোপুরি ফিট হতে হবে।

আব্দুল বাসেত আরো বলেন, শনিবার সকালে নার্গিসকে দেখে এসেছি। নাম ধরে ডাকলে চোখ মেলছে। তবে কাউকে চিনতে পারছে না। অপারেশনের বিষয়ে ডাক্তার নাজিম বলেন, হাতের অপারেশনটিতে কোন ঝুঁকি নেই। ওর চিকিৎসায় ভালো সাড়া পাচ্ছি। অবস্থার উন্নতি হতে সময় লাগবে।

গত তিন অক্টোবর সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে এমসি কলেজ থেকে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এরপর থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন খাদিজা আক্তার নার্গিস। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার গত বৃহস্পতিবার তার লাইফ সাপোর্ট খোলা হয়। এদিকে জেল-হাজতে রয়েছেন ঘাতক বদরুল।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /     ১৫-১০-২০১৬ ইং/মোঃ হাছিব