মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গণতন্ত্রের সজ্ঞা খালেদা জিয়া জানেন কিনা এই বিষয়ে আমার সন্দেহ : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধ কণ্ঠ রিপোর্টঃ

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিদেশি অতিথি এলেই দেশে গণতন্ত্র নেই বলে নালিশ করা হয়। আসলে গণতন্ত্রের ডেফিনেশন (সংজ্ঞা) কী, তিনি বলতে পারবেন কিনা সে বিষয়ে আমার আমার সন্দেহ। গণতন্ত্র বানান করতে পারবেন কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।’ ১৫ অক্টোবর শনিবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সভার প্রারম্ভেই এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এসব কান্নাকাটি করে লাভ হবে না। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করছে, উন্নয়ন করে যাবে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’ দলটির জাতীয় সম্মেলন উপলক্ষে চার বছর পর আজ জাতীয় কমিটির এই সভা আহ্বান করা হয়। সভায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘তারা বলে দেশে গণতন্ত্র নেই। আমার অবাক লাগে ৭৫-এর পর যারা অবৈধভাবে ক্ষমতায় বসেছে, সংবিধান লঙ্ঘন করেছে, সেনাবাহিনীর রুলস ভেঙেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারাই বলছে গণতন্ত্রের কথা। বিএনপি অবৈধ সংগঠন, সেই সংগঠনের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে। বাঙালি জাতির জন্য এটা হতাশাজনক।‘

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মানুষের ওপর অত্যাচার করেছে, যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে, এতিমের টাকা লুট করেছে, সাধারণ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে মেরেছে তাদেরও বিচার হওয়া উচিত। ১৯৯৬ সালে যারা ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে, পরে জনগণের প্রতিবাদের মুখে ক্ষমতাও ছেড়েছে তারাই আজ গণতন্ত্রের কথা বলছে।

দেশে গণতন্ত্র আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র আছে বলেই অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। দুবেলা পেট পুরে খাবারের নিশ্চয়তা অর্জন করা সম্ভব হয়েছে। আপনারা জানেন ইতোমধ্যে পদ্মাসেতুর কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ সফলভাবে শেষও করবো।’ বক্তৃতায় চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর অনেক ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /     ১৫-১০-২০১৬ ইং/মোঃ হাছিব