মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাবতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ মন্ডল গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া থেকে, আল আমিন মন্ডলঃ

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি’র নেতা ফজলে রাব্বী মন্ডল ফিরোজ (৪৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল রবিবার উপজেলার নাড়–য়ামালার হামিদপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জাহিদ ও ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে দুপুরে নাড়–য়ামালার হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে বিএনপির নেতা ফিরোজ মন্ডল’কে গ্রেফতার করে। ফিরোজের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় হামলা ও ভাংচুর মামলার ওরেন্টভূক্ত আসামী ছিল। গ্রেফতারকৃত ফিরোজ নাড়–য়ামালা ইউনিয়নের হামিদপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের পুত্র।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-১০-২০১৬ইং/ অর্থ