মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ১১১ বার পঠিত ১ মিনিটের পাঠ
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এগুলো অবমুক্ত করেন বলে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।

উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হলো এমন এক ধরনের ডাকটিকিট, যা কোনো বিশেষ ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ বার্ষিকী বা কোনো দেশীয় ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিট সাধারণ ডাকটিকিটের চেয়ে ভিন্ন এবং প্রায়শই বিশেষ নকশা ও তথ্য বহন করে। এটি শুধু ডাক মাসুল হিসেবে নয়, বরং জাতির ইতিহাস ও সংস্কৃতির ধারক হিসেবেও কাজ করে।