কাউখালীতে তিনটি ওষুধের দোকানকে জরিমানা
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
পিরোজপুরের কাউখালীতে সোমবার বিকেলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পিরোজপুরের ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৭-১০-২০১৬ ইং/মোঃ হাছিব