পীযুষ কান্তি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত যশোরে আনন্দ মিছিল
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে যশোরের সন্তান জেলা আওয়ামী লীগের সহসভাপতি পীযুষ কান্তি ভট্টাচার্য্য।
পীযুষ কান্তিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য করায় যশোরে বইছে আনন্দের বন্যা। রবিবার রাতে জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরে আনন্দ মিছিল হয়েছে। জেলার শীর্ষ নেতারা ঢাকায় থাকায় এ মিছিলে অংশ না নিলেও অসংখ্য নেতাকর্মী মিছিলে যোগ দেন।
এ মিছিলে অংশ নেয়া যশোর পৌরসভার কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশে তারা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন।
অপরদিকে জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে শহরের চিত্র মোড় থেকে আরও একটি আনন্দ মিছিল হয়েছে। পীযুষ কান্তিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য করায় এ মিছিল থেকে যশোরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৩-১০-২০১৬ ইং/মোঃ হাছিব