চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ আইন নিয়ে সেমিনার সম্পন্ন
মোঃ মাসুদুজ্জামান রাজীব, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
২৫ অক্টোবর ২০১৬ইং ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোঃ সাসমুল আরেফিন, সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডঃ অনুপম সাহা, বিশেষ অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক(উপ-সচিব) জুবায়ের আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ হাবিবুর রহমান,ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। মঞ্চে উপস্থিত আছেন ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাপ্পর আহমদ, সিটি কর্পেোরেশনের ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিন প্রমুখ।
সেমিনারে বিভিন্ন শিল্প উদ্যোক্তা, চেম্বার, বাজার মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরা মালিক সমিতি, কেমিস্ট ্অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, ফল ব্যবসায়ী সমিতি, কাচা বাজার মালিক সমিতি, আড়তদার মালিক সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, আইস বার মালিক সমিতি, ্ড্রিংকিং ওয়াটার মালিক সমিতি, ক্যাব নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জমান ভোক্তা সংরক্ষন আইন নিয়ে মাল্টি মিডিয়া প্রেজেন্টশন উপস্থাপন করেন। ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী ও ভোক্তা অধিদপ্তরের সহাকারী পরিচালক নাসরিন আক্তার সভা সঞ্চালনা করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-১০-২০১৬ইং/ অর্থ