মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়া’য় সমাজসেবক ছোটন প্রদত্ত বস্ত্র বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়া জেলা প্রতিনিধি (আল আমিন মন্ডল) :

দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামেলী মুভমেন্ট সেন্টার বাংলাদেশ পরিচালক সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন প্রদত্ত গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী গোলাবাড়ী বন্দরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বগুড়া জোন উত্তর সাধারণ সম্পাদক এবং গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে ও বগুড়া সমবায় ব্যাংক লিঃ সাবেক পরিচালক সমাজসেবক আব্দুল মজিদ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিঃ পোড়াদহ হাট শাখা ব্যবস্থাপক তৌহিদুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, মহিষাবান ইউনিয়ন আ’লীগ সভাপতি ওয়াজেদ হোসেন, গোলাবাড়ী বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাদশা, সাবেক সভাপতি মেজবাহুল হাসান, মহিষাবান ইউনিয়ন যুবলীগের সভাপতি শংকর কুমার রায়। অন্যান্যদের মধ্য ছিলেন মাষ্টার নুরুল ইসলাম, মহিষাবান ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি স্বপন অধিকারী, মহিষাবান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ব্যবসায়ী মোনায়ারুল ইসলাম, পলাশ, রিপনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-১০-২০১৬ইং/ অর্থ