গাবতলীতে স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বগুড়া থেকে, আল আমিন মন্ডলঃ
“উন্নত স্যানিটেশন সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে গতকাল বুধবার গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে এক সভা ইউএনও মুহাঃ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড রামকৃষ্ণ বর্মন ও উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান। আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ন আমল চাঁন্দু, সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লুৎফুন নাহার, আইডিই ব্যবসায়ী উন্নয়ন কর্মকর্তা আজমত আলী প্রমূখ।
আলোচনা সভায় ইউএনও স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতেকলমে স্যানিটেশন এবং স্বাস্থ্যশিক্ষা প্রদান করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, গাবতলীতে স্যানিটেশনের সার্বিক অবস্থা ভালো। উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রামীণ জনগোষ্ঠির নিকট স্বাস্থ্যসম্মত পায়খানা পরিচিত ও সহজলভ্য করতে এসডিসি ইউনিসেফ এর অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ‘আইডিই বাংলাদেশ’ কাজ করছে। আলোচনা শেষে অতিথিবৃন্দ স্যানিটেশন বিষয়ক অঙ্কন ও রচনা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-১০-২০১৬ইং/ অর্থ
