মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নির্বাচনী খবর : গাবতলী’র সোনারায় ইউপির উপ-নির্বাচন শেষ মুহুতে জমে উঠেছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ৪ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, (বগুড়া) থেকে:

আগামী ৩১ অক্টোম্বর (সোমবার) বগুড়া গাবতলী উপজেলা’র সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। ফলে শেষ মুহুতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী এখন নির্বাচনের মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাঁটাচ্ছেন। জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা। ভোটাররা ভাবছেন এবারের উপ-নির্বাচনে সৎ-যোগ্য ও ভাল প্রার্থীকে তাঁরা বিজয়ী করবেন। তবে বিএনপি ও আ’লীগ সমর্থিত ভোটার’রা ভাবছেন তাদের স্ব-স্ব প্রার্থী’র বিজয় হবে। তবুও ঘরে বসে নেই স্বতন্ত্র প্রার্থীও। তবে বড় দুই’দলের কাঁটা এখন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ও আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী’রা এখন প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে রয়েছেন সোনারায় ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত রফিকুল ইসলাম রাঙ্গা (নৌকা), বিএনপির মনোনীত অধ্যাপক মোঃ মফিদুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মশিউল আলম রিপন (মটর সাইকেল)। সোনারায় ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। প্রার্থীরা বিরামহীন ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গনসংযোগ করতে ব্যস্ত সময় কাঁঠাচ্ছেন। ভোট ও দোয়া চেয়ে করছেন কুশল ও শুভেচ্ছা বিনিময়। ইতিমধ্যে ইউনিয়ন জুড়ে ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার। ভোট চেয়ে পথসভা-গনসংযোগ ও মতবিনিময় এবং নির্বাচনী সভা করছেন। চলছে ভোট প্রার্থনা। তবে স্বতন্ত্র প্রার্থী কোন ভাবেই ছাড় দিতে রাজি নয়। ফলে আওয়ামীলীগ ও বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বিপাকে পড়েছেন ভোটারগন। তবে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী’দের তৃনমূলে নেতাকর্মী বেশি থাকায় তাঁরা জয়লাভের স্বপ্ন দেখছেন। তাদের বিপুল ভোটে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে দিনরাত কাজ করে যাচ্ছেন বিএনপি, যুব-ছাত্রদল, কৃষক, স্বেচ্ছাসেবক, শ্রমিকদল নেতাকর্মী’সহ সাধারন ভোটার ও সমর্থকগন। আর আ’লীগ সমর্থিত নেতাকর্মী ও ভোটাররা ভাবছেন ভিন্নকথা তাঁরা চান আ’লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হবেন। আর স্বতন্ত্র প্রার্থী ভাবছেন বিএনপি ও আ’লীগের মাঝ থেকে এলাকা ভিক্তিক ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন। তবে ৩প্রার্থী’ই জয়লাভের স্বপ্ন দেখছেন। শেষ পর্য়ন্ত নির্বাচনী প্রতিযোগিতায় সোনারায় ইউনিয়নে ‘তৃমুখী লড়াই’য়ের সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে ঘিরে ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যানার পোষ্টালে ছেয়ে গেছে। ফলে সোনারায় ইউনিয়নে শেষ পর্য়ন্ত জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। গাবতলী’র সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নিবার্চন হবে আগামী ৩১ অক্টোম্বর। মোট ভোটার ২৬হাজার ৫শ ৫২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩হাজার ৩শ ১৬জন। মহিলা ভোটার ১৩হাজার ২শ ৩৬জন। মোট ভোট কেন্দ্র ১১টি। তবে ১১টি ভোট কেন্দ্র ঝুকিপূন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, গাবতলীর সোনারায় ইউপির উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সর্ম্পন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা গ্রহন করেছে। গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, সোনারায় ইউপির উপ-নির্বাচন নিরপেক্ষ হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহন করেছে। গাবতলী মডেল থানা ওসি শাহীদ মাহমুদ খান জানান, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। উল্লেখ্য, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ তারাজুল ইসলাম গত ৮জুলাই ২০১৬ইং দিবাগত রাঁতে তিনি দূর্বৃত্তের ছোঁড়া গুলিতে মারাত্মক ভাবে আহত হলে গত ২৩জুলাই তিনি মারা যায়। ফলে সোনারায় ইউপির উপ-নির্বাচন হচ্ছে আগামী ৩১ অক্টোম্বর।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-১০-২০১৬ইং/ অর্থ