নির্বাচনী খবর : ১১ ভোট কেন্দ্র ঝুকিপূর্ন গাবতলীর সোনারায় ইউপি’র উপ-নির্বাচন
আল আমিন মন্ডল, (বগুড়া) থেকেঃ
আজ ৩১অক্টোবর (সোমবার) বগুড়ার গাবতলী উপজেলা’র সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।নিবার্চন সুষ্ঠুভাবে সর্ম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ম্যাজিষ্ট্রেট, র্যাব, বিজিপি, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য’সহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন। সোনারায় ইউপির উপ-নির্বাচনে ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ১১টি অধিক গুরুত্বপূর্ন (ঝুকিপূর্ন) বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সোনারায় ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত রফিকুল ইসলাম রাঙ্গা (নৌকা), বিএনপি’র মনোনীত অধ্যাপক মোঃ মফিদুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মশিউল আলম রিপন (মটরসাইকেল) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। তবে ৩ প্রার্থী’ই জয়লাভের স্বপ্ন দেখছেন। শেষ পর্য়ন্ত নির্বাচনী প্রতিযোগিতায় সোনারায় ইউনিয়নে ‘তৃমুখী লড়াই’য়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার ২৬হাজার ৫শ ৫২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩হাজার ৩শ ১৬জন। মহিলা ভোটার ১৩হাজার ২শ ৩৬জন। মোট ভোট কেন্দ্র ১১টি। নির্বাচন বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, গাবতলীর সোনারায় ইউপির উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সর্ম্পন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা গ্রহন করেছেন। গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, সোনারায় ইউপির উপ-নির্বাচন নিরপেক্ষ হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহন করেছেন। গাবতলী মডেল থানা ওসি শাহীদ মাহমুদ খান জানান, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। উল্লেখ্য, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ তারাজুল ইসলাম গত ৮জুলাই ২০১৬ইং দিবাগত রাঁতে তিনি দূর্বৃত্তের ছোঁড়া গুলিতে মারাত্মক ভাবে আহত হলে গত ২৩জুলাই তিনি মারা যায়। ফলে সোনারায় ইউপির উপ-নির্বাচন হচ্ছে আজ ৩১অক্টোবর।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-১০-২০১৬ইং/ অর্থ