বগুড়ার গাবতলীতে ছোটন প্রদত্ত বস্ত্র বিতরণ
আল আমিন মন্ডল, (বগুড়া) থেকেঃ
দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামেলী মুভমেন্ট সেন্টার বাংলাদেশের পরিচালক মাহবুবুর রহমান ছোটন প্রদত্ত গতশনিবার বগুড়ার গাবতলী বাগবাড়ী বন্দরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বগুড়া জোন উত্তর সাধারণ সম্পাদক এবং গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম। বাগবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি প্রকৌশলী রাজ্জাকুল আমিন রোকন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, বাগবাড়ী দোলা তালুকদার মার্কেট সভাপতি শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মামুনুর রশিদ মামুন, বাগবাড়ী এস ইউ ফাজিল মাদ্রাসা প্রভাষক এইচ এম শফিকুল ইসলাম, আবু তৌফিক হাসান, আব্দুল মালেক, রফিকুল ইসলাম প্রমূখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-১০-২০১৬ইং/ অর্থ