সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে লক্ষাধিক মিটার জাল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
নিষেজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ ধরার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এক লক্ষ বিশ হাজার মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জানা যায়, মঙ্গবার ও বুধবার দিনব্যাপী যমুনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল বারীর নেতৃত্বে অভিযান চালিয়ে যমুনা নদীর চৌহালী উপজেলার উমারপুর, খাষকাউলিয়া, ঘোড়জান, ব্রিদাশুরিয়া, বাঘুটিয়া এলাকায় স্পিডবোর্ড নিয়ে অভিযান পরিচালনার সময় অবৈধভাবে মা ইলিশ ধরার সময় এক লক্ষ বিশ হাজার মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জোতপাড়া নৌকা ঘাটে পুড়িয়ে ফেলা হয়। এবং মাছ গুলো স্থানীয় খাষকাউলিয়া সিদ্দিকীয় হাফিজিয়া মাদরাসায় বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, চৌহালী থানার ওসি আকরাম হোসেন ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-১১-২০১৬ইং/ অর্থ