গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা-লালু
আল আমিন মন্ডল, (বগুড়া) থেকে:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গণতন্ত্র আজ বিপন্ন। বিএনপি গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগনের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় গতশুক্রবার রাঁতে বগুড়া গাবতলী’র কলাকোপা আজাদ মঞ্জিলে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সোনারায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, তাঁর পতœী গাওছিয়া আখতার বিথী, সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিউর রহমান সোহেল, আবু সাইম, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোফাজ্জল করিম, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম পোটল, সুলতান মাহমুদ প্রমূখ। শেষে বিএনপির মনোনীত প্রার্থী সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’কে ফুলেল সংবর্ধনা জানানো হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-১১-২০১৬ইং/ অর্থ