জেলজুলুম নির্যাতন করে কোন লাভ হবে না : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা-লালু
আল আমিন মন্ডল (বগুড়া) থেকেঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপর জেলজুলুম নির্যাতন করে কোন লাভ হবে না। ক্ষমতা একদিন ছাড়তেই হবে। জনগন সকল ক্ষমতার উৎস। জনগন ভোটের মাধ্যমে প্রমান করে দিবে বিএনপি জনপ্রিয় একটি রাজনীতিক দল। তিনি সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি কারামুক্ত হওয়ায় গতশুক্রবার রাঁতে বগুড়া গাবতলী’র কলাকোপা আজাদ মঞ্জিলে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, তাঁর পতœী গাওছিয়া আখতার বিথী, সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিউর রহমান সোহেল, আবু সাইম, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোফাজ্জল করিম, বিএনপির নেতা আব্দুর রশিদ, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম পোটল, সুলতান মাহমুদ প্রমূখ। শেষে সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি কারামুক্ত হওয়ায় সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে ফুলেল সংবর্ধনা জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-১১-২০১৬ইং/ অর্থ