জাতির পিতার সমাধিতে টুঙ্গিপাড়ায় যুবলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের শ্রদ্ধা
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মঙ্গলবার যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, আব্দুর সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, স্থপতি নিখিল গুহ, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, মনজুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মুহা. বদিউল আলম, আজহার উদ্দিন, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মো. ইসলাম, রবিউল আলম, কাজী সারোয়ার হোসেন, কার্য নির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাইম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম ০৮ / ১১/ ২০১৬ ইং / মোঃ হাছিব