মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যাত্রীবাহী লঞ্চে থেকে ৮০০ কেজি জাটকা উদ্ধার

BenjaminBlumenth ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব জব্দ করে কোস্টগার্ড। পরে জব্দ হওয়া এসব মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য বিতরণ করা হয়।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার রুহুল আমিন জানান, যাত্রীবাহী লঞ্চে জাটকা পরিবহন করে ঢাকায় পাচার করা হবে বলে কোস্টগার্ডের কাছে খবর আসে। এর ভিত্তিতে আজ ভোর ৫টার দিকে মেঘনা নদীতে মুন্সীগঞ্জের গজরিয়া ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি প্রিস রাসেল-১-এ অভিযান চালানো হয়। এ সময় লঞ্চটি থেকে ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ সময় জাটকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম     ০৮ / ১১/ ২০১৬ ইং / মোঃ হাছিব