মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাসচাপায় প্রাণ হারাল গৃহবধু

Muktijoddhar Kantho ২৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : 

টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় রোকেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জামালপুর সড়কের গোলাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম ওই বাজার এলাকার হাবিবুর রহমান হবির স্ত্রী। হবি একটি মামলায় জেল হাজতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় সার্ভিসের একটি দ্রুতগামী বাস রাস্তা পার হওয়ার সময় রোকেয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-১১-২০১৬ইং/নোমান