বিএনপি সমাবেশের অনুমতি পেয়েও মিথ্যাচার করছে : হানিফ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
বিএনপি অনুমতি পেয়েও ষড়যন্ত্রমূলকভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে ৭ নভেম্বরের সভা করেনি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হানিফ বলেন, “তাদের (বিএনপি) ধারণা ছিল পশ্চিমা একটি ক্ষমতাধর দেশে তাদের পছন্দের প্রার্থী জয়লাভ করবে, এরপর তারা ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করবে। এ জন্য তারা সমাবেশ না করে মিথ্যাচার করে বলছে, তারা সমাবেশের আবেদন করেনি।”
তিনি আরও বলেন, ”প্রতিষ্ঠার পর থেকেই দলটি কখনোই সুস্থধারার রাজনীতি করেনি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হলে জনগণ তাদের দিকে ফিরেও তাকাবে না। এটা বুঝতে পেরেই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ / ১১-১১-২০১৬ ইং / মো: হাছিব