মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাজীপুরে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

BenjaminBlumenth ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে দোলন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সিকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোলন সিকদারবাড়ি এলাকার মোজাম্মেল হকের মেয়ে এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী।
জানা যায়, দোলন আক্তার ওই কলেজের আইসিটি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিল। পথে ওই সড়কের সিকদারবাড়ি এলাকায় পৌঁছালে তার গলার ওড়নাটি রিকশার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়। পরে এলাকাবাসী দোলনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ /১৩ -১১-২০১৬ ইং / মো: হাছিব