তাড়াশে বিদুৎ পেলেন ১০টি গ্রামের ১৪২৮ জন গ্রাহক
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম্য বিদুৎতায়নের আওতায় ৩টি ইউনিয়নের ১০টি গ্রামের ১৪২৮ জন গ্রাহক বিদুৎ সুবিধা পেয়েছেন। এতে সরকারের ব্যায় হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৬০হাজার টাকা।
আজ রবিবার বিকেলে উপজেলার চককলামুলা হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এই বিদুৎ সরবরাহের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম,ম আমজাদ হোসেন মিলন।
এ সময় সাংসদ মিলন বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদুৎ দেবার যে ঘোষণা দিয়েছে তা সরকার বাস্তবায়ন করে চলছে। তাই এ সরকারের পাশে থেকে উন্নয়নশীল বাংলাদেশ গড়তে সবাইকে আহ্বান জানান তিনি।
ইউপি চেয়ারম্যান আব্বাউসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সোলাইমান হোসেন, মির্জা আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রজত ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান।
এদিকে গ্রামে বিদুতের আলোয় আলোকিত হওয়ায় এলাকাবাসির উৎসব আমেজ বিরাজ করছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ /১৩ -১১-২০১৬ ইং / মো: হাছিব