মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইবিতে ছাত্রলীগের আচরণে ক্ষুব্ধ ওবায়দুল কাদের

BenjaminBlumenth ৭৪ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বুধবার সংবর্ধনা দেয়ার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিরক্তি প্রকাশ করেছেন।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের আচারণে ক্ষুব্ধ হয়ে তিনি কোনও বক্তব্য রাখেননি।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পূর্ব নির্ধারিত কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে সমাবেশে যোগদান করতে যাওয়ার সময় পথিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে এ সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানায় যায়, ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে বেলা ১১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষাথী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা আবস্থান নেন।

বেলা ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী ও প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে অংশ নেন।

পরে বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় পৌছালে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান।

এ সময় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বক্তব্য রাখেন। কিন্তু ছাত্রলীগের বিশৃঙ্খলাপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে ওবায়দুল কাদের আর বক্তব্য রাখেননি।

এদিকে ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দিতে আসা ছাত্রলীগের নারী কর্মীরা নাজেহালের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওবায়দুল কাদের যখন প্রধান ফটকে এসে নামেন তখন ছাত্রলীগ নামধারী বেশকিছু উচ্ছৃঙ্খল কর্মীরা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের সভাপতি রিফা, শেখ হাসিনা হলের কর্মী জান্নাতুল ফেরদাউস ইশাসহ বেশ কয়েকজন নেত্রীকে নাজেহাল করেন।

পরে তারা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের কাছে এ ব্যাপারে অভিযোগ জানান।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সংবর্ধনায় অনেক মানুষের ভিড় থাকার কারণে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তবে আমরা সার্বিক পরিবেশ শান্ত রাখার চেষ্টা করেছি।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ১৬-১১-২০১৬ ইং / মো: হাছিব