নাসিক নির্বাচনে কাল বিএনপির প্রার্থী ঘোষণা করবেন খালেদা জিয়া
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট ,.
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশগ্রহণ করার কথা নিশ্চিত করেছে বিএনপি। তবে কোন প্রার্থী দলীয় ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা আগামীকাল শনিবার জানা যাবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থীর নাম ঘোষণা করবেন। আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার এ কথা জানান।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘নেত্রী আমাকে প্রস্তুত থাকতে বলেছেন।’
তিনি জানান, ‘চেয়ারপারসন উপস্থিত সবার মতামত নেন।
বিএনপি সভাপতি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনে অংশ নিলে কে হবেন প্রার্থী সেটাও তিনি প্রথমে আমাকে জানাবেন। আমি সেটা ঘোষণা করব। তবে সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতারা প্রথম পছন্দ হিসেবে আমার নামই উচ্চারণ করেছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে ঢাকার গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম, বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানসহ অনেকে। এ সময় আগ্রহী প্রার্থীদের সম্পর্কে জানতে চান খালেদা জিয়া।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ১৮-১১-২০১৬ ইং / মো: হাছিব