মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আবারো হেরে গেল কুমিল্লা

BenjaminBlumenth ২৪৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
ক্রীড়া ডেস্ক,
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো হারের মুখ দেখলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসের কাছে ৬ উইকেটে হেরে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার খালিদ লতিফের ৭৬ ও আহমেদ শেহজাদের অপরাজিত ৪০ রানের উপর ভর করে ১৮৩ রান করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।
দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। তার ২৪ বলের ইনিংসে ছিলো ৫টি চার ও দুটি ছক্কা। এছাড়া শোয়েব মালিক করেন ৩৮ রান। ওপেনিংয়ে নেমে অধিনায়ক তামিম ইকবালও ৩০ রান করেন।
কুমিল্লার হয়ে দুটি উইকেট নেন রায়ান টেন ডাসচ্যাট।
এর আগে ব্যাটিংয়ে নেমে খালিদ লতিফের ৭৬ ও আহমেদ শেহজাদের অপরাজিত ৪০ রানের উপর ভর করে ১৮৩ রান করে কুমিল্লা।এছাড়া ইমরুল কায়েস ২২ বলে ৩৩ রান করেন।  চিটাগাংয়ের হয়ে একটি উইকেট নেন তাসকিন আহমেদ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২১-১১-২০১৬ ইং / মো: হাছিব