মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নাশকতার মামলায় রাবি শিক্ষার্থী গ্রেফতার

BenjaminBlumenth ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক,

 

পুলিশের কাজে বাধা ও নাশকতা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ হেলাল জব্বার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের ফল প্রার্থী। তিনি নগরীর মতিহার থানার দেওয়ানপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবীর যুগান্তরকে বলেন, জব্বারের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার একাধিক মামলা আছে। সে পরোয়ানাভুক্ত আসামি।

তিনি বলেন, নাশকতার জড়িত অন্য আসামিদের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন মাসুদ হেলাল জব্বার। কর্মসূচি শেষে শহীদুল্লাহ ভবনের দিকে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে যায় পুলিশ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৪- ১১-২০১৬ ইং / মো: হাছিব