মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জ চৌহালীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

BenjaminBlumenth ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি,

 

চৌহালীতে দীর্ঘ এক বছর প্রেম করার পর প্রেমিকা বিয়ের জন্য চাপ দিতে থাকে প্রেমিককে, কিন্তু বাধা হয়ে দাড়ায় প্রেমিকের পরিবার । প্রেমিকের নাম নুর হোসেন(১৮), বাবা আব্দুর রহমান, বাড়ী চরসলিমাবাদ আর মেয়ের নাম তানিয়া, বাবা ওমর আলী, বাড়ি তেবাড়িয়া। প্রেমিক-প্রেমিকার তীব্র আকাংক্ষা জাগে প্রেম থেকে পরিনয়ের তাই প্রেমিক প্রেমিকাকে আসতে বলে নিজের বাড়িতে, কথা মত চলেও আসে প্রেমিকা কিন্তু বাবা–মায়ের অবাধ্য হতে পারেনি ছেলেটি। তাই তাদের কথা মত বাড়ী থেকে পালিয়ে যায় প্রেমিক। এই সুযোগে মেয়েটাকে মারধর করতে থাকে ছেলের পরিবারের সদস্যরা । এক পর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ওরফে শরিফ, ১৫ হাজার টাকা ছেলের পরিবারের কাছ থেকে ঘুষ নিয়ে মাত্র ৩০০০ হাজার টাকা মেয়েটির হাতে ধরিয়ে দেয় কিন্তু মেয়েটি তা নিতে অস্বীকার করে। পরে শরিফুল ওরফে শরিফ মেয়েটিকে কু-প্রস্তাব দেয় এবং বলে আমার প্রস্তাবে রাজি থাকলে ছেলেটির সাথে তোকে বিয়ে দেবো । এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ওরফে শরিফের কাছে জানতে চাইলে, তিনি সব অভিযোগ অস্বীকার করে। বর্তমানে মেয়েটি গ্রামবাসীর সহায়তায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকীর কাছে চলে আসে। তিনি ছেলে ও মেয়ের অভিভাবকের নিকট গ্রাম পুলিশ পাঠিয়েছেন এবং মেয়েটিকে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছেন

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৫- ১১২০১৬ ইং / মো: হাছিব