মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৬ অনুষ্ঠিত নারীর জন্য নিরাপদ নগরী প্রচারাভিযান আলোচনা সভা

BenjaminBlumenth ৫৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

নারায়ণগঞ্জ নগরীতে নারীর জন্য নিরাপদ নগরী প্রচারাভিযান উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে পপুলেশন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার। এ উপলক্ষ্যে রবিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে গণসচেতনতার লক্ষ্যে র‌্যালী ও বিকাল ৩ টায় চাষাড়া শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর মাধ্যমে কর্মসূচী সম্পন্ন করে। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, একটি সমাজে কখনো একা কেউ চলতে পারে না। সকলকে নিয়েই সমাজে বসবাস করতে হয়। সমাজে আজ যেভাবে সামািজিক অবক্ষয় হচ্ছে তা রোধ করতে হলে সকলকেই এগিয়ে আসতে হবে সামাজিক কর্মকান্ডে। নারীদের তাদের অধিকার সর্ম্পকে সচেতন হতে হবে। আমরা নিজেরা যতক্ষন না সচেতন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে না পারি তাহলে আমাদের প্রচেষ্টাগুলো নিষ্ফল হয়ে যাবে। নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত নারীদের পাশে এসে আমাদের সকলকে দাঁড়াতে হবে। নারীরা আজ কোন অবস্থায় পিছিয়ে নেই। আমাদের দেশে জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল কাজেই নারীরা আজ এগিয়ে যাচ্ছে। এসময় তিনি নারীর জন্য নিরাপদ নগরীর প্রত্যাশা ব্যক্ত করেন এবং নারী নির্যাতন বন্ধে নিজেদের কথাও স্মরণ করেন। বেসরকারী উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারকে বাস্তব সম্মত এই উদ্যোগ গ্রহন করায় তিনি সাধুবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রাক কর্মকর্তা সরকার হাসান ওয়াইজ, মেরিস্টোপ ক্লিনিকের ম্যানেজার বিশ্বদেব রায়, বিডব্লিউএইচসি’র ক্লিনিক ম্যানেজার ডাঃ সাবেকুর রহমান, পপুলেশন ট্রেনিং সেন্টারের একাউন্ট এডমিন কর্মকর্তা বিপ্লবী রানী রায়, শিরোপা কুলসুম, সুপাভাইজার হাসিনা ইসলাম, মানব কল্যান পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ভূইয়া, জাতীয় লেখক কল্যান পরিষদের অর্থসচিব আয়শা আক্তার প্রমুখ। এছাড়াও এ কর্মসূচীতে অংশনেয় নগরীর ঋষিপাড়া, র‌্যালী বাগান, জিমখানা, রিফুজি কলোনী এবং কুমুদিনী কলোনীর অধিবাসীগণ। উল্লেখ্য, নারীর নিরাপত্তার জন্য দাতা সংস্থা ইউকেএআইডি এর আর্থিক সহায়তায় এবং এ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় পিএসটিসি বাংলাদেশের ৭টি বিভাগীয় শহরে নারীর প্রতি যৌন হয়রানী ও সহিংসতা প্রশমনের লক্ষ্যে ৩ বছর মেয়াদী সি ক্যান প্রকল্প বাস্তবায়ন করছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৭- ১১-২০১৬ ইং / মো: হাছিব