মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুষ্টিয়ায় আ.লীগের প্রার্থী যারা

BenjaminBlumenth ২০ বার পঠিত ২ মিনিটের পাঠ

আসন্ন কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০ নেতার দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

 

আজ রোববার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগার আলীর যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে গত শুক্রবার গণভবনে মনোনয়ন বোডের সভায় হাজী রবিউল ইসলামকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।

 

সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা হলেন- ১ নং ওয়ার্ডে নাসির উদ্দিন, ২ নং ওয়ার্ডে আব্দুল বাকী, ৩ নং ওয়ার্ডে আফাজ উদ্দিন, ৪ নং ওয়ার্ডে আবু হেনা মোস্তফা কামাল, ৫ নং ওয়ার্ডে আবুল হোসেন, ৬ নং ওয়ার্ডে আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দ্দার, ৭ নং ওয়ার্ডে মাজেদুর আলম বাচ্চু, ৮ নং ওয়ার্ডে মনিরুজ্জামান লালন, ৯ নং ওয়ার্ডে জহুরুল ইসলাম, ১০ নং ওয়ার্ডে সরকার আক্তারুজ্জামান টগর, ১১ নং ওয়ার্ডে আলহাজ তরিকুল ইসলাম মানিক, ১২ নং ওয়ার্ডে আতিয়ার রহমান টুকু, ১৩ নং ওয়ার্ডে সোহরাব উদ্দিন মিয়া, ১৪ নং ওয়ার্ডে আব্দুল মজিদ মন্ডল, ১৫ নং ওয়ার্ডে মুজাহিদুল ইসলাম বাবলু, ১ নং সংরক্ষিত মহিলা সদস্য শারমিন সুলতানা সীমা, ২ নং সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বানু, ৩ নং সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল মাওয়া, ৪ নং সংরক্ষিত মহিলা সদস্য তানিয়া রহমান, ৫ নং সংরক্ষিত মহিলা সদস্য রোজী সুলতানা।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৭- ১১২০১৬ ইং / মো: হাছিব