মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নাসিক নির্বাচনে দুই মেয়ের প্রার্থীর মধ্যে পার্থক্য

BenjaminBlumenth ৫৭ বার পঠিত ৩ মিনিটের পাঠ

নারায়াণগঞ্জ প্রতিনিধি,

 

নারায়াণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান সম্পদের দিক দিয়ে প্রায় কোটিপতি। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভীর সম্পদ রয়েছে মাত্র ৪২ লাখ টাকার। সাখাওয়াতের সম্পদের মধ্যে নিজের ৭৭ লাখ ও পরিবারের ২০ লাখ টাকা রয়েছে। তিনি একটি মাইক্রোবাসের মালিক হলেও আইভীর নিজের কোনো গাড়ি নেই। তবে বার্ষিক আয়ের দিক দিয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণে দুই প্রার্থীর এ চিত্র উঠে এসেছে। আইন অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীরা ব্যক্তিগত সাত দফা তথ্য হলফনামার মাধ্যমে ইসিতে জমা দিয়েছেন। এসব তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২৪ নভেম্বর। হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইভী মেয়র হিসেবে বছরে বেতন পান ১১ লাখ ৩৪ হাজার টাকা। আর আইনজীবী সাখাওয়াতের আয় পাঁচ লাখ ৩০ হাজার টাকা। আইভীর বিরুদ্ধে কখনও কোনো ফৌজদারি মামলা হয়নি। অন্যদিকে সাখাওয়াতের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা থাকলেও দুটিতে এরই মধ্যে তিনি খালাস পেয়েছেন। একটি মামলা বিচারাধীন এবং একটির তদন্ত চলছে। দুই প্রার্থীর কারও ঋণ নেই। আইভী তার পরিবারকে ১৭ লাখ টাকা ঋণ দিয়েছেন বলে হলফানামায় উল্লেখ করা হয়েছে। ৫০ বছর বয়সী আইভী দুই সন্তানের জননী। তার বাবা আলী আহম্মদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। চুনকার বড় মেয়ে আইভী ১৯৯৫ সালে দেশের পাট গুটিয়ে স্বামীর সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে নারায়ণগঞ্জে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন তিনি। সে সময় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র হন আইভী। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সাখাওয়াত শিক্ষাগত যোগ্যৌতায় লিখেছেন বিএ ও এলএলবি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। হলফনামা অনুযায়ী, ১৯৬৯ সালের ২০ অগাস্ট মো. ফজল খান ও হোসনে আরা বেগমের ঘরে জন্ম সাখাওয়াতের।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৭- ১১-২০১৬ ইং / মো: হাছিব