সিরাজগঞ্জে বিদ্যুতের আলো জ্বললো ৯১৮ পরিবারে
সিরাজগঞ্জ প্রতিনিধি,
মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার দমদমা, চরদমদমা, চৈত্রহাটি ও খৈস্বর গ্রামের ৯১৮টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এ উপলক্ষে দমদমা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক হাসান আহমেদ মজুমদার, উল্লাপাড়া প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তফা, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুট্টো প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তানভীর ইমাম ও মহাব্যবস্থাপক হাসান আহমেদ মজুমদার তাদের বক্তব্যে উপজেলার সব কয়টি গ্রামে শতভাগ বিদ্যুতায়নের নিশ্চয়তা প্রদান করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৯- ১১–২০১৬ ইং / মো: হাছিব