মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক এক যুবক
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
মাগুরার শ্রীপুরে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মিনু মৃধা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মিনু মৃধা চরমহেশপুর গ্রামের ইয়াদ আলী মৃধার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরমহেশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।
মিলু মৃধা এলাকার সন্ত্রাসী, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ব্যাপারে তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-ডিসেম্বর-২০১৬ইং/নোমান