রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
বগুড়া জেলা প্রতিনিধিঃ
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে আজ শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসার সভাপতিত্বে সহ-সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক মহাস্থান পত্রিকার নির্বাহী সম্পাদক মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন, দৈনিক বগুড়া মফস্বল সম্পাদক বাদল চৌধুরী, গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, কবি ও কলামিষ্ট নবী রাহমান, সমাজসেবক প্রকৌশল রোকন তালুকদার, আবু আছাদ, আব্দুল জলিল, মাসুম আহম্মেদ, সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, দৈনিক মানবকন্ঠ ও দীপ্ত টেলিভিশন বগুড়া ব্যুরো প্রধান এসএম আবু সাঈদ, দৈনিক ইনকিলাব ও ইনডিপেনডেন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ মন্ডল, দৈনিক প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি টিএম মামুন, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি পথিক ওমর, দৈনিক বাংলা বুলেটিনের বার্তা সম্পাদক সুমন সরদার, ফটো সাংবাদিক বজলুর রশীদ সুইট, আব্দুর রহিম, সাংবাদিক সংস্থার নন্দ্রীগ্রাম উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, জেলা কমিটির নির্বাহী সদস্য জাকির হোসেন, মতিউর রহমান মতি, সাংবাদিক রফিক মুক্তা, সাব্বির হাসান, তৌহিদুর রহমান লিওনসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবিরা অংশ নেন। বক্তাগণ অবিলম্বে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের আহবান জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১২-২০১৬ইং/ অর্থ