বগুড়া’য় গম চাষ কমছে
আল আমিন মন্ডল (বগুড়া) থেকেঃ
বগুড়ার গাবতলী উপজেলায় গম চাষ কমেছে। তবে ভাল ফলনের আশায় কৃষক গম ক্ষেতে পরিচর্য়ায় ব্যস্ত হয়ে পড়েছেন। কৃষি সম্প্রসারন সূত্র জানায়, এ মৌসুমে পৌরসভাসহ উপজেলায় ১শ ৪হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে ২.৫মেট্রিক টন। এবছরে প্রতিবিঘায় ৮মন ফলন আশা করছেন কৃষি বিভাগ। গতবছরে উপজেলায় গম চাষ করা হয়েছিল ১শ ১২হেক্টর জমিতে। এবছরে ৮হেক্টর জমিতে কম গম চাষ করা হয়েছে। রামেশ্বরপুর আকন্দপাড়ার গমচাষী রবিউল ইসলাম জানান, ১বিঘা জমিতে গম চাষ করেছি। ফলন ভাল হলে দাম ভাল পাবো। বালিয়াদীঘির কলাকোপা গ্রামের আব্দুর রশিদ জানান, গম চাষ করলে গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। ফলে কৃষক লাভবান হবে। উপ-সহকারী কৃষি কর্মকতা জাহাঙ্গীর আলম জানান, গম চাষ করলে কৃষকেরা ধান চাষ করতে পারে না। এছাড়াও শীতকালিন সবজি পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, শীম, আলু, মরিচ, বেগুন, টমেটো, পেয়াজ, খিরা, ভূষ্টা চাষ করায় কৃষকরা গম চাষ কম করছে। গাবতলী উপজেলা কৃষি অফিসার আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার জানান, গম চাষ বাড়াতে মাঠ পর্যায়ে উপ-সহকারী’দের নির্দেশ দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১২-২০১৬ইং/ অর্থ