মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘নির্বাচন কমিশন শক্তিশালীকরণে খালেদা জিয়ার প্রস্তাবনা’

BenjaminBlumenth ৭৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনকে গণতন্ত্রের বাহন উল্লেখ করে বলেছেন, ‘জনগণের প্রত্যাশার কথা চিন্তা করে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও জাতির কাছে স্বচ্ছ প্রস্তাবনা তুলে ধরেছিলেন।
রবিবার সিলেট নগরীর শহীদ সুলেমান হলে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার প্রস্তাবনাটির উল্লেখিত দিক হচ্ছে- বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন। কিন্তু এই নিয়োগ কোন পদ্ধতির মাধ্যমে হবে সেটা বাংলাদেশের সংবিধানে উল্লেখ নেই। এ সমস্যার সমাধান রয়েছে খালেদার প্রস্তাবনায়। ’
তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে বাংলাদেশের সংবিধানে যে বিষয়গুলো অনুপস্থিত রয়েছে তাও খালেদা জিয়ার প্রস্তাবনায় উঠে এসেছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, ডিএনএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শামিমুর রহমান শামীম, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাহ নেওয়াজ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/    ০৪- ১২-২০১৬ ইং / মো: হাছিব