গাবতলীতে মা’দের মাতৃত্বকাল বিষয়ক প্রশিক্ষণ
আল আমিন মন্ডল, (বগুড়া) থেকে:
আজ সোমবার বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদের হলরুমে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতাভোগী’দের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও ট্যাগ অফিসার একেএম আজিজুল বারী, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, কাগইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার চন্দ্র শেখর রায়, কৃত্রিম প্রজনন সহকারী (এফএএআই) জাহিদুল ইসলাম, এনসিটিপি শামীম হাসান, সাংবাদিক আল আমিন মন্ডল, প্রশিক্ষক আল মামুন, ইউপি সচিব আরিফুর রহমার আরিফ, ইউপি সদস্য নাছিমা আক্তার, আব্দুল হান্নান, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, কাগইল ইউডিসি’র পরিচালক মাহবুবুর রহমান মানিক প্রমূখ। কাগইল ইউনিয়নের মোট ১শ ৭জন দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতাভোগী ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’য় অংশ গ্রহন করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-১২-২০১৬ইং/ অর্থ