মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আফ্রিকা থেকে চট্টগ্রাম আসছে দুই টাইগার

BenjaminBlumenth ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

অবশেষে চট্টগ্রাম চিড়িয়াখানায় আফ্রিকা থেকে আনা হচ্ছে দুই টাইগার। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছাবে দুই টাইগার। এদের মধ্যে একজন বাঘ অপরজন বাঘিনী।

দক্ষিণ আফ্রিকা থেকে দুটি বাঘ কেনার জন্য চলতি বছরের ১৯ আগস্ট আর্ন্তজাতিক দরপত্র আহ্বান করা হয়। চারটি প্রতিষ্ঠান বাঘ আমদানির আগ্রহ প্রকাশ করে দরপত্রে অংশ নেয়। সর্বনিম্ন ৩৩ লাখ টাকায় গত ২৬ সেপ্টেম্বর বন্যপ্রাণি আমদানিকারক প্রতিষ্ঠান ফেলকন গ্রুপকে কার্যাদেশ দেয় চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা.মঞ্জুর মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আফ্রিকা থেকে বুধবার রাতে বাঘ দুটি কাতার হয়ে আজ (বৃহস্পতিবার) সেগুলো ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন বাঘ ও বাঘিনীকে আনুষ্ঠানিকভাবে তাদের খাঁচায় ঢুকিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০০৩ সালে ঢাকা চিড়িয়াখানা থেকে দুটি বাঘ আনা হয়েছিল। ২০০৬ সালে বাঘ ‘চন্দ্র’ মারা যাওয়ার পর তার সঙ্গী ‘পূর্ণিমাও ক্যান্সারে  ২০১২ সালের ৩০ অক্টোবর মারা যায়। ফলে গত ৪ বছর ধরে কোন বাঘ নেই চট্টগ্রামের চিড়িয়াখানায়।

 

 

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৮- ১২-২০১৬ ইং / মো: হাছিব