মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মির্জাপুরে আগুনে ৮ দোকান পুড়ে গেছে

BenjaminBlumenth ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সোহাগপাড়া বাজারে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আগুনে ৮ দোকান  পুড়ে গেছে।
ব্যবসায়ী মো. বাবুল সিকদার জানান, রাত সাড়ে ৮টার দিকে সোহাগপাড়া বাজারের ব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়। এই আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আতাউর রহমান বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০- ১২-২০১৬ ইং / মো: হাছিব