মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও মিলাদ মাহফিল

BenjaminBlumenth ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে থেকে এক র‌্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাতের সভাপতি ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীর সাহেব বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী, আহলে সুন্নাত জামাতের সাধারণ সম্পাদক শাহেনশাহ, জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী উদ্যাপন কমিটির জেলা সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, ইসলামী ফ্রন্ট জেলার আহ্বায়ক শাহ জামাল, জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি রাহাত হাসান, জেলা হিজবুর রাসুলের সভাপতি রহমত উল্লাহ সেন্টু, মহানগর ছাত্রসেনার সভাপতি গোলাম মোস্তফা, মাওলানা শহিদুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসুল্ল ঈদ-এ-মিলাদুন্নবী উদ্যাপন কমিটি জেলার আয়োজনে একটি বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগর ভবনের সামনে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পীর সাহেব বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৩- ১২-২০১৬ ইং / মো: হাছিব