জেলা ডিবির অভিযানে অস্ত্রসহ রাজীব গ্রেফতার
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব হাসান .৩২ রিভলবার সহ গ্রেফতার। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে মিজানুর রহমান, আসাদুজ্জামান শেখ, এএসআই প্রকাশ চন্দ্র সরকার, মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ সদর থানাধীন বরফকল চৌরঙ্গী ফ্যান্টাসী পার্ক এর সামনে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীবকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা একটি .৩২ রিভলবার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৩- ১২-২০১৬ ইং / মো: হাছিব