মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জেলা পরিষদ নির্বাচন সিরাজগঞ্জে চেয়ারম্যানসহ ১১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

BenjaminBlumenth ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

নিজেস্ব প্রতিবেদক,

 

জেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জে চেয়ারম্যানসহ ১১জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুননাহার সিদ্দিকা তাদেরকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিতরা হলো-চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। সংরক্ষিত সদস্য পদে-২নং ওয়ার্ডে কাজী সেলিনা পারভীন, ৪নং ওয়ার্ডে রীবলী ইসলাম কবিতা। সাধারণ সদস্য পদে-১নং ওয়ার্ডে রেফাজ উদ্দিন, ২নং ওয়ার্ডে ইসহাক উদ্দিন, ৩নং ওয়ার্ডে গোলাম রব্বানী, ৪নং ওয়ার্ডে নুরুল ইসলাম সজল, ৬নং ওয়ার্ডে মো. আব্দুল হামিদ আকন্দ, ১০ নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ১২নং ওয়ার্ডে ইকবাল হোসেন ও ১৩নং ওয়ার্ডে নেয়ামল ওয়াকিল খান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সকলেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এছাড়া বাকী তিনটি সংরক্ষিতি আসনে ৭জন নারী এবং সাধারণ সদস্য পদের সাতটি ওয়ার্ডের ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুনাহার সিদ্দিকা জানান, অন্য কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যানসহ ১১জনকে বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৩- ১২-২০১৬ ইং / মো: হাছিব