সোনাতলায় অপহরনের আড়াই মাসেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী মরিয়ম : অসহায় মুক্তিযোদ্ধা পিতা
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলা উপজেলা উপজেলায় অপহরনের আড়াই মাস পেরিয়ে গেলেও বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মরিয়ম খাতুন (১৬) কে উদ্ধার করতে পারেনি পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের হলেও অপহরনের দীর্ঘ আড়াই মাসেও অপহৃত মেয়েকে ফিরে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা পিতা মকবুল হোসেন।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম তেকানী গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মেয়ে ও বগুড়া সরকারী মুজিবুর রহমান কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মরিয়ম খাতুন গত ২৪ সেপ্টেম্বর বিকেলে তার নানীর বাড়ি হরিখালী যাওয়ার পথে অপহরন হয়। বিষয়টি জানার পর গত ১ অক্টোবর সোনাতলা থানায় ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মুক্তিযোদ্ধা পিতা মকবুল হোসেন জানিয়েছেন, তার মেয়ে অপহরন মামলার এজাহারভূক্ত আসামীকে সে নিজে মামলা তদন্ত্রকারী কর্মকর্তা এসআই মিনার আলীকে প্রায় ১মাস আগে ধরিয়ে দিয়েছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, এই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি। এঘটনায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। মামলা তদন্ত্রকারী কর্মকর্তা সোনাতলা থানার এসআই (সাব ইন্সপেক্টর) মোঃ মিনার আলী বলেন, অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-১২-২০১৬ইং/ অর্থ