মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বর্তমান সরকার রেলওয়ের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর জন্য কাজ করছে – পশ্চিমা লের জেনারেল ম্যানেজার মোঃ খাইরুল আলম

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমা লের জেনারেল ম্যানেজার মোঃ খাইরুল আলম বলেছেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর জন্য কাজ করছে। এজন্য সবাইকে সরকারকে সহযোগীতা করতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন পরিদর্শনের সময় আলোচনা সভায় বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নজবুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রেলওয়ে পশ্চিমা লের চিপ স্টেট অফিসার আব্দুল মান্নান, রেলওয়ে পশ্চিমা লের চিপ ইঞ্জিনিয়ার মোঃ রমজান আলী, লালমনিরহাট ডিভিশনের ম্যানেজার নাজমুল ইসলাম, ডিবিশনাল ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, ডিভিশনাল নিরাপত্তা কর্মকর্তা রেজওয়ান রহমান, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, সাবেক জোড়গাছা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু, প্রথম শ্রেনীর ঠিকাদার ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু প্রমুখ। প্রধান অতিথি বলেন, স্টেশনের উন্নয়ন চাইলে টিকিট নিয়ে ট্রেনে চলাচল করতে হবে। বিনা টিকিটে ট্রেনে চলাচল বন্ধ করতে হবে। এলাকার মানুষের দাবীতে তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে বিল্ডিং, যাত্রী ছাউনী, বিশ্রামাগার, পাবলিক টয়লেট নির্মান করা হবে। এছাড়া যাত্রীরা সহযোগীতা করলে পরবর্তীতে আরও উন্নয়ন করা হবে। তিনি বলেন, আন্তঃনগর ট্রেন স্টপেজের বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে। পরে তিনি স্টেশন ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-১২-২০১৬ইং/ অর্থ