মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র আলোচনা সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া থেকে, আল আমিন মন্ডলঃ

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা’র বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের জলেশ্বরীতলাস্থ’ লুক এ্যাটমি চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন, মতিউর রহমান মতি, রেজাউল করিম রেজা, নুরুল ইসলাম প্রমূখ। সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনা ও নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-১২-২০১৬ইং/ অর্থ