মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের স্মরনে টঙ্গী গাজীপুরে ৭দিন ব্যাপি মেলার আয়োজন
ঢাকা,গাজীপুর প্রতিনিধি( মনি আরা বিথী)
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের স্মরনে টঙ্গী গাজীপুরে ৭দিন ব্যাপি মেলার আয়োজন করা হয় । এতে প্রধান অথিতি হিসাবে গাজীপুর (২ )আসনের এমপি জাহিদ হাসান রাসেল উপস্থিতি হয়ে মেলা টি উদ্বোধন করেন
এছাড়াও মেলায় উপস্থিত ছিল স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানিয় শিল্পী গোষ্ঠী স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । মেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন এমপি জাহিদ হাসান রাসেল । তিনি বলেন বর্তমান প্রজন্মদের মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এই মেলা সহায়ক হিসাবে কার্যকর ভূমিকা পালন করবে । তরুন প্রজন্ম যেন মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধার ইতিহাস সম্পর্কে সঠিক ধারনা পায় সেই জন্য প্রতিবছর মেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান । স্বাধীনতার ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেই বিষয়ে তরুনদের সজাগ থাকারও আহ্বান জানান । তিনি তার বক্তব্যকালে আরো বলেন যে এই রখম মেলা সবসময় আয়োজন করা উচিত। ভবিষ্যৎতে মেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সর্বদাই পাশে থাকার চেষ্টা করবো । মেলায় আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রন করায় আমি খুব গর্বিত ও আনন্দিত । মেলায় উপস্থিত হয়ে তিনি ইয়ারপোর্ট টু গাজীপুর ৭ টি ফ্লাই ওভার ব্রিজ নিন্মানে স্মারক চুক্তি স্বাক্ষর করেন ও অতিশীঘ্রই তা নিন্মান করা হবে বলে মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান ।নাচ,গান, ও সাংস্কৃতি
অনুষ্ঠানের মাধ্যমে মেলার প্রথম পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শেষ হয়
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৬ – ১২-২০১৬ ইং / মো: হাছিব