স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান রয়েছে
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান রয়েছে।
শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদ্রাসায় মুক্তিযুদ্ধে শহীদদের দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামসহ সব জাতীয় অর্জনে এদেশের আলেম সমাজের অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু ইসলাম ও আলেমবিদ্বেষী কুচক্রী মহলের কারসাজিতে ইতিহাসে স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদানের কথা ধামাচাপা দেওয়া হচ্ছে। আলেমদের পরিকল্পিতভাবে স্বাধীনতাবিরোধী বানানো হচ্ছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে আলেমদেরই ভূমিকা রাখতে হবে।
এ সময় মাওলানা মোহাম্মাদ জাফরুল্লাহ খান, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতী ইলয়াছ মাদারীপুরী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা আবুল কাসেম রায়পুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৬ – ১২-২০১৬ ইং / মো: হাছিব