সিরাসিরাজগঞ্জ রায়গঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত আহত ১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জের রায়ঞ্জে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নূর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আব্দুল খালেক (৩৮)। তিনি হানিফ এন্টারপ্রাইজ বাসের চালক এবং সাভারের আমিন বাজার এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আজ ভোরে ঢাকা থেকে বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজের বাসটি নূর স্টেশনের কাছে পৌঁছালে লালমনিরহাট থেকে ঢাকাগামী দ্রুত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হানিফ এন্টারপ্রাইজ বাসের খালেক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলেও জানান ওসি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৮- ১২-২০১৬ ইং / মো