চাঁদ উঠার আগেই নেতাদের কুরবানি দেয় খালেদা জিয়া : ওমর ফারুক
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন চাঁদ উঠার আগেই নেতাদের কুরবানি দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর সমর্থনে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এক কর্মী সমাবেশ তিনি একথা বলেন।
তিনি বলেন- চাঁদ উঠার আগেই নেতাদের কুরবানী বেগম জিয়া। শেখ হাসিনা সময়ের মাপে ক্রমাগত প্রজ্ঞা ও কাজের দূরদর্শী হয়ে ওঠা এক নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।
তাই শেখ হাসিনাই বুঝতে পেরেছিলেন নারায়ণগঞ্জকে পৌরসভা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা প্রয়োজন। গণতন্ত্র উন্নয়ন ও স্থিতিশীলতার পথে প্রধান সম্পদ রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগনের ক্ষমতায়ন’।
তাই আজ বাংলাদেশ খাদ্য আমদানির দেশ নয় খাদ্য রফতানির দেশ। বাংলাদেশের চাউল রফতানি হয়, রফতানি হয় চিনি, ঔষুদ, ফলমূল, সবজি, মাছ সহ নারীর চুল ও রপ্তানী হয়। এমনকি বিশ্বের কারখানা হবে দক্ষিন এশিয়ার এই বাংলাদেশ। তাই নারায়ণগঞ্জে যে প্রার্থী স্বপ্ন দেখতে পারেন, বাস্তবে রূপ দিতে পারেন পরিশ্রম করতে পারেন কাজের প্রতি একনিষ্ঠ হতে পারেন, নিদিষ্ট করতে পারেন, হতাশা, প্রতিবন্ধকতা দূর করে ভেতরের শক্তিকে আবিষ্কার করতে পারেন তিনি হলেন ডা. সেলিনা হায়াৎ আইভি।
সেই জন্যই বঙ্গবন্ধু নৌকা, শেখ হাসিনার নৌকা ডা. সেলিনা হায়াৎ আইভিকে ভোট দিন। তিনি আরও বলেন, ২২ তারিখের নির্বাচন হবে দেশের শান্তিপ্রিয় মানুষের উপর অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার নির্বাচন। দেশকে অস্থিতিশীল করতে জঙ্গী হামলাকারীদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার পক্ষের নির্বাচন। এক কথায় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে গণরায়। আমি বিশ্বাস করি দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের শক্তির উৎস নারায়ণগঞ্জবাসী অবশ্যই এ নির্বাচনের মধ্য দিয়ে চিহ্নিত সকল অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়ার প্রেতাত্মাকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের পরীক্ষিত বন্ধু ও নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করে নারায়ণগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
সংগঠনের নারাণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদির-এর সভাপতিত্বে ও নারাযণগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক-আবু হাসনাত শহীদ মোঃ বাদল এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুনুর রশীদ। জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, শাহাজাহান ভূইয়া মাখন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, মো. জাকির হোসেন, খান, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক, মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক-সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মো. বদিউল আলম, ফজলুল হক আতিক, এমরান হোসেন খান, মো. আজাহার উদ্দিন, আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি-মাইনুল হোসেন খান নিখিল, সম্পাদক মন্ডলীর সদস্য-কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, ডা. সাজ্জাদ হায়দার লিটন, ইকবাল পারভেজ, শ্যামল কুমার রায়, নারায়ণগঞ্জ সিটি যুবলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক-খন্দকার হাতেম হোসেন, সোনারগাঁও যুবলীগের আহবায়ক- রফিকুল ইসলাম নান্নু, রূপগঞ্জ থানা যুবলীগের সভাপতি-মোস্তাফিজুর রহমান শাহীন, সিদ্দিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম আহবায়ক-এম.এ জামান, আড়াই হাজার থানা যুবলীগের সভাপতি-আহাম্মেদুল কবির উজ্জল, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি- মীর সোহেল, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি-ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-রেজাউল করিম রেজা প্রমুখ।
কর্মী সভায় মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী তার পক্ষে আসন্ন নির্বাচনে প্রচার ও জনসংযোগ কর্মসূচীতে আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর কেন্দ্রীয়, জেলা, থানা ও ওয়ার্ড শাখাসমূহের নেতা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নারাণগঞ্জ সিটি করপোরেশনে তার বিগত কার্যকালে সূচিত উন্নয়ন কর্মসূচীসমূহের বিস্তারিত বিবরণ দিয়ে তা সুসম্পন্ন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রদত্ত নৌকা প্রতীকে তাকে ভোট দেয়ার জন্য বিনীত আবেদন জানান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৮- ১২-২০১৬ ইং / মো