গাবতলীর মাওঃ হবিবুর রহমান নশিপুরী’র মৃত্যুতে সাবেক এমপি লালু’র শোক
আল আমিন মন্ডল বগুড়া (গাবতলী) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী নশিপুর ইউনিয়নের আলহাজ্ব মাওলানা হবিবুর রহমান নশিপুরী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্য জনিত কারনে মৃতবরণ করেন। তিনি ১৯৩৩ সালে জন্ম গ্রহন করেন। মৃতকালে তার সহধর্মনী ফিরোজা বেগম ও এক পুত্র নশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান ফারুক, দুইকন্যা ফাতেমা ও হেলেনা’সহ আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব মাওলানা হবিবুর রহমান নশিপুরী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিলে বক্তা ছিলেন। তিনি বাংলা, ইংরেজী, আরবী, উর্দ্দুসহ বিভিন্ন ভাষা জানতেন। গাবতলী থানা ও নশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। মাওলানা হবিবুর রহমান নশিপুরী’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। নশিপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু, নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান জোবাইদুর রহমান গামা, অধ্যক্ষ আব্দুর রহিম, গাবতলী থানা ও নশিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-ডিসেম্বর-২০১৬ইং/নোমান