মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নাসিক ১৪নং ওয়ার্ডে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আইভীর প্রচারনা

BenjaminBlumenth ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আহাম্মদ হোসেন , নারায়ণগঞ্জ প্রতিনিধি,

 

সোমবার বিকেলে নৌকা প্রতীকের প্রার্থী আইভীর প্রচারে অংশ নেন নগরীর ১৪নং ওয়ার্ড দেওভোগ আখড়ায়। এসময় তার সাথে থাকা কেউ লিফলেট বিলি করেন, কেউ স্লোগান দেন। সময়ের তাগিদেই নিরন্তর ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আইভি। জনসাধারণ সহ ভক্তরাও আইভীকে পেয়ে আনন্দে আত্মহারা। নির্বাচনী প্রচারণায় আসবেন জেনে আগে থেকেই প্রস্তুতি নেন সমর্থকরা। রাস্তার দু-পাশে দাঁড়িয়ে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান প্রার্থীকে। ক্লান্তি থাকলেও হাসিমুখে হাত নেড়ে সাড়া দেন আইভী। জনসাধারণের ফুলের আনন্দ উপভোগ করছেন নেতাকর্মী, পথচারী। প্রচারনা করতে আসা দল চলে যাচ্ছে এ মহল্লা থেকে ও মহল্লায় কিন্তু রাস্তায় পড়ে থাকা পাপড়িরা আইভীর প্রতি ভালোবাসার জানান দিচ্ছে। প্রচার দলে যোগ দেয়া মধ্যবয়সী নারী কর্মী সুমি বেগম বলেন, গতবারও সঙ্গে ছিলাম এবারও আছি। কিন্তু এমন ফুলেল শুভেচ্ছা দেখিনি। যে মহল্লায় যাচ্ছি, শুধু ফুল আর ফুল। এমন ভালোবাসা থাকলে, নির্বাচনে আমরাই জয়ী হবো।

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৯- ১২-২০১৬ ইং / মো: হাছিব